খুব কবিতা পড়ার নেশা আমার। সময়ে-অসময়ে, অবসরে-ব্যস্ততায় কবিতা আমাকে আশ্রয় দেয়। মাঝে-মাঝে কোনো-কোনো কবিতা পড়ে এতটাই অভিভূত হই যে, শুধু নিজে পড়ে তৃপ্তি হই না, মনে হয় আরো অনেকের সঙ্গে এই পাঠ-আনন্দ ভাগ করে নিই। কিন্তু, হায়, কবিতার মতো অলাভজনক (!) বিষয় নিয়ে কথাবার্তা কে-ই বা শুনতে চায় !! মাঝে মাঝে দুম করে ২/১ টা কবিতা লেখার অব্যর্থ প্রচেষ্টা চালাই !! কবিতা হোক বা নাই হোক চেষ্টা করতে তো দোষ নেই !! আসলে কবিতা কবিতা খেলা আমাদের পুরনো ভালোলাগা ! কখনো কখনো আমার মন খারাপ থাকলে এই অস্থির সময়ে,,আমরা কবিতার কাছে আশ্রয় খুঁজি ! আশ্রয় পাই কবিতার কাছে !অবশেষে কবিতার মাঝে স্বপ্ন আঁকি !