আমারো আছে বুকের মধ্যে এক্ষুনি চাই ধ্বনি, যখনই আমি তোমাকে ভাবি, তক্ষুনি তা শুনি । যখনই চাই সহজলভ্য নারীর কাছে যেতে, একখানি মুখ ঝলসে ওঠে, তোমাকে চাই পেতে। সময় বসে ভেংচি কাটে,--এক্ষুনি নয় সব, আমিও বুঝি, তোমাকে পাওয়া একটু অসম্ভব । ------------------------------------------------------------------------------------- মনে আছে ?একদিন তুমি বৃষ্টি দিয়েছিলে আমায় । এই দেখো ,বুকের মাঠে আজ ফলেছে প্রেমের অগণন ফসল । মনে আছে ?একদিন তুমি ছায়া দিয়েছিলে আমায় । এই দেখো ,অবিরাম হৃদয় তোমারই নাম করে যায় জপ । মনে আছে ?একদিন কত শব্দ রেখেছো প্রকৃতির পৃষ্ঠায় । এই দেখো ,মনের মেশিনে স্নেহের ফোঁড়ে তারই ঝলমল কবিতা এই । ------------------------------------------------------------------------------------ একটা বৃত্ত দিবে, সাথে কিছু রুপালী রং, হলুদ হলেও চলবে, আমি একটা চাদ বানিয়ে নিব। নইলে একটা সরলরেখা সাথে কিছু নীল রং, আমি একটা সমুদ্র বানাবো। তোমার পথের একটা ধুলা দিও সাথে কিছু বাদামি রং, আমি মরুভূমি বানিয়ে নিব। আর একটা হাসি সাথে কিছু মিষ্টি শব্দ, স্বর্গ বানিয়ে নিব। কিছু অর্থহীন শব্দ দিও সাথে কিছু ছন্দ, আমি গান বানিয়ে নি...