Skip to main content

Posts

Showing posts from July, 2013

**শক্তি চট্টোপাধ্যায় এর কবিতা**

চতুর্দশপদী কবিতাবলী -- শক্তি চট্টোপাধ্যায় ভালোবাসা পেলে সব লন্ডভন্ড করে চলে যাবো যেদিকে দুচোখ যায়- যেতে তার খুশি লাগে খুব । ভালোবাসা পেলে আমি কেন পায়সান্ন খাবো যা খায় গরিবে, তাই খাবো বহুদিন যত্ন করে । ভালোবাসা পেলে আমি গায়ের সমস্ত মুগ্ধকারী আবরণ খুলে ফেলে দৌড় ঝাঁপ করবো কড়া রোদে... ভালোবাসা পেলে জানি সব হবে । না পেলে তোমায় আমি কি বোবার মতো বসে থাকবো- ভালোবাসা না পেলে কি আমার এমনি দিন যাবে চোরের মতন, কিংবা হাহাকারে সোচ্চার , বিমনা-- আমি কি ভীষণ ভাবে তাকে চাই ভালোবাসা জানে। একবার তুমি --শক্তি চট্টোপাধ্যায় একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো-- দেখবে, নদির ভিতরে, মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে পাথর পাথর পাথর আর নদী-সমুদ্রের জল নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো । বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায় সমস্ত পায়ে-হাঁটা পথই যখন পিচ্ছিল, তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে যেন কবিতার নগ্ন ব্যবহার , যেন ঢেউ, যেন কুমোরটুলির সালমা-চুমকি- জরি-মাখা প্রতিমা বহুদূর হেমন্তের পাঁশুটে নক্ষত্রের দরোজা পর্যন্ত দেখে...

**‘‘তুই কি আমার দুঃখ হবি?’**

কৃষ্ণকলি - রবীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলাদিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ। ঘোমটা মাথায় ছিলনা তার মোটে, মুক্তবেণী পিঠের 'পরে লোটে। কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ। ঘন মেঘে আঁধার হল দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই, শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এল তাই। আকাশ-পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরুগুরু। কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ। পূবে বাতাস এল হঠাত্‌ ধেয়ে, ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ। এমনি করে কাজল কালো মেঘ জ্যৈষ্ঠমাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ়মাসে নামে তমাল-বনে। এমনি করে শ্রাবণ-রজনীতে হঠাত্‌ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ। মাথার পরে দ...