Skip to main content

Posts

Showing posts from October, 2013

► তোমার দুইটি হাতে পৃথিবীর মৌলিক কবিতা ◄

  আমাকে আমার কখনোই ভাল লাগেনি সেই ছেলেবেলা থেকে আমার কানগুলো খরগোশের মতো নাকের উপরকার দিকটা ভয়াবহ যন্ত্রণাদায়ক আমার হাঁসার ভঙ্গি টাও বেশ বেমানান আর চোখের ভাষা তো আমি নিজেই পড়তে পারিনি জীবনে। একবার প্রেম আমাকে ধোঁকা দিয়ে গেল দারুন আমি বুঝবার চেষ্টা করছিলাম, ভুলটা কোথায় দেখলাম, আমার হাত কচলানো ভঙ্গিটাই নচ্ছার প্রেমের সামনে আমি যেন ক্রীতদাসের একটা পুরনো প্রতিচ্ছবি। অনেক বছর পর আজ একটা লোক আমায় টিটকিরি দিয়ে গেল বাড়ী ফিরে আয়নায় নিজেকে মেলাতে গিয়ে হোঁচট খেলাম এই আমিটা তো কক্ষনোই আমি ছিলাম না, হতেও চাইনি এরপরেও কি তুমি বলবে, আমাকে তোমার দারুন লাগে! ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- আমি বার বার বুঝতে চেয়েছি আমাকে আয়নার সামনে দাঁড়িয়ে খুঁজেছি এক একটি যতি চিহ্ন জীবনের বাঁকে বাঁকে ফোটা ঘাসফুল, বসন্তের রঙ, কাল বৈশাখের তাণ্ডব দেখতে চেয়েছি কোন অসুখের কবলে মুচড়ে গেছে মনুষ্যত্ব! কোন ভাঙনের তোড়ে ভেসে গেছে অনন্ত যৌবনের বীরত্ব। আমি শুধু দেখতে চেয়েছি আমারই হাসির লাবণ্য যার অভাবে তুম...