রং নেই নেই কোন গন্ধ কিংবা অনুভূতি সচরাচর যেরকম ভাবি কেন জানি মনে হচ্ছে বর্তমান ভিন্ন [এখানে দু'টি চেয়ার একখানা টেবিল এবং তাদের পাশে স্থির নিরবতা] ভাবছি মৃত্যু এবং ঝুলে থাকা এসব স্থবির নিপুণতা-সব এমন ধূসর ছবিতে শৈল্পিক হবে কেন? আমি বিস্মিত হয়ে দেখছি এবং ছবিগুলো আমাকে ভাবনার আকাশে রং- তুলি হাতে ভাবাচ্ছে আমাদের চোখাচোখি হলে কেমন হয়? -------------------------------------------------------------------------------------------------------------- তোর আঙ্গুলের ফাঁকে আঙ্গুল জড়িয়ে ইচ্ছে ছিলো কাটাবো কতো অলস দুপুর, তুই চেয়েরবি আমার চোখে মোটা গ্লাসের চশমার ফাকে, ভেবেছিলাম তোকে নিয়ে লিখবো একটি কবিতা এলোমেলো অলস দুপুরের কবিতা। একটি বর্ষা পেরিয়ে যায় অঝোর বর্ষনে বিষন্নতার চাদর হয়ে, শরতের স্নিগ্ধ বিকেলে হাটবো কি দুজন আবারো একই ধার...