Skip to main content

Posts

Showing posts from May, 2015

**নিঃশব্দ দহন**

সময়ের ধুলো মাখা পথে হেঁটে চলে মন প্রতিদিন প্রতিঘাত তবুও অবিচল গন্তব্য খোঁজে না গন্তব্যহীন করে না প্রতিপক্ষের খোঁজ অথবা বিরুদ্ধ চারণ এ কেবল জীবনকে জানানো আর ভিতরের নিঃশব্দ দহন ------------------------------------------------------- কত রাত তার কেটে গেছে, কত চেনাশোনা আঘাতে, সময় কেটেছে,কষ্ট নিয়ে তার বদলে ভালোবাসা বিলাতে, বিষ-দংশনে ক্ষতবিক্ষত হৃদয় চেয়েছে মুক্তি, বইয়ের পাতা উল্টে দেখেছে, গুনিজনের উক্তি । সময় তাকে শিখিয়ে নিয়েছে  কষ্ট নিয়ে কষ্ট ফিরিয়ে দেওয়া, যে জন প্রেমের মর্ম বোঝেনা, তার থেকে প্রেম কেড়ে নেওয়া, তাই আজ কোনো ফেলে আসা পথের বাঁকে, চেনা মানুষ গুলো অচেনার মত, পড়ে আছে ঝাঁকে-ঝাঁকে, বসন্ত এসে দারে ঠোকা দিয়ে তার, কতবার ফিরে গেছে, যেদিন হতে সে নিজেকে চিনেছে, নিজেকেই ভালোবাসে । আজ প্রেমের সওদায় নেই কোনো,  মুক্তি বেচার পন, আজ সময় তাকে শিখিয়ে দিয়েছে, কে তার আপনজন, আজ সে বুঝেছে, সম্পর্ক গুলোকে চিনতে হয়  একটু দুর থেকে, যেগুলো দুরের,দুরেই রবে, যেগুলো কাছের, কাছেই নেবে ডেকে । --------------------------------------------------------...