আমার ভিনদেশী তারা, একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা, আমার চিলেকোঠার পাশে।
ঠিক সন্ধ্যে নামার মুখে, তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে, তোমার গল্প বলো কাকে?
আমার রাতজাগা তারা, তোমার অন্যপাড়ায় বাড়ি
আমার ভয় পাওয়া চেহারা, আমি আদতে আনাড়ি।
আমার আকাশ দেখা ঘুড়ি, কিছু মিথ্যে বাহাদুরি।।
আমার চোখ বেঁধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতোই ভাল, আমি একলাকী পথ হাঁটি।
আমার বিচ্ছিরি এক তারা, তুমি নাওনা কথা কানে
তোমার কিসের এতো তাড়া - রাস্তা পার হবে সাবধানে!
তোমার গায়ে লাগেনা ধূলো, আমার দু'মুঠো চালচুলো
রাখো শরীরে হাত যদি, আর জল মাখো দুই হাতে -
প্লিজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে।
আমার রাতজাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছোঁতে তোমায়, আমার একলা লাগে ভারী।।।
Comments
Post a Comment